আর্টস

ভোগান্তি বাড়াবে মেষ, কলহ মিটাবে বৃষ

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ মানসিক ভোগান্তি বাড়তে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। নতুন বাড়ি তৈরিতে বাধা সৃষ্টি হতে পারে। সপরিবারে ভ্রমণ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দাম্পত্য কলহ মিটে যাবে। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন। কর্মদক্ষতায় অফিসে সুনাম অর্জন করতে পারবে‌ন। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)
শারীরিক দুর্বলতায় ভোগান্তির সম্ভাবনা প্রবল। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। অফিসে কোনো নারীর সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
আজ অপরকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন। দুঃস্থ কারো পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার আশঙ্কা।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
অনেকদিনের অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। আজ যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফল ভাল হবে। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত আসতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ভুল হওয়ার জন্য বিবাদ।মানসিক কষ্ট বাড়তে পারে। ভাল কোনো জিনিস নষ্ট হওয়ার যোগ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তারিয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আজ ব্যবসায় লাভ থাকলেও অর্থ অপচয় হওয়ার আশঙ্কা আছে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের দিকটা খুব শুভ। বাজে চিন্তা দূর করুন আজ। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। অফিসে কোনো নারীর সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায় কারো সঙ্গে বিবাদ। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। আজ কোনো আধ্যাত্মিক কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হবে। আজ বিদেশে যাওয়ার জন্য কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয় সমাবেশ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভবনা প্রবল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা