শিল্প ও সাহিত্য

অবশেষে আসছে ‘বেশ্যা ও বিদুষীর গল্প’

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলা শুরু আজ। এবারের মেলায় প্রকাশিত হবে কবি ও সহকারী অধ্যাপক, মিডিয়া এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগ, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং মিডিয়া ব্যক্তিত্ব আফরোজা সোমার প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’। গ্রন্থটি সম্পর্কে লেখক আফরোজা সোমা সামাজিক যােগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, চারটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ। রয়েছে মোট ২৭টি রচনা। এসব রচনায় উঠে এসেছে নারীর অগ্রগতি ও পিছিয়ে থাকার সারৎসার।

আফরোজা সোমা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধ-শতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে? স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে নারী কেন দ্বিতীয় শ্রেণির নাগরিক? এই জরুরি প্রশ্নগুলো খতিয়ে দেখেছে নারী বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’।

তিনি বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে এসে নারীর বন্ধন ও মুক্তির গল্প আলাদাভাবে মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। কেননা নারীর বয়ান ব্যতিরেকে স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তির গল্প অসম্পূর্ণ রয়ে যাবে।

'বেশ্যা ও বিদুষীর গল্প' প্রকাশ করছে হাসান'স। বইমেলায় পরিবেশক 'পেন্ডুলাম'। মেলায় প্রাপ্তিস্থান: স্টল নম্বর ৪৪৮।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা