শিল্প ও সাহিত্য

গীতিনৃত্যালেখ্য ‘সবার হৃদয়ে বঙ্গবন্ধু’

হাসনাত শাহীন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবছরটা স্বাধীনতা মহানস্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। তার এ জন্মশতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বছর ধরেই বঙ্গবন্ধুকে নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করছে।

সেই ধারাবাহিকতায় এবার সাংস্কৃতিক সংগঠন- বহ্নিশিখা; বঙ্গবন্ধুর মানবতাবাদী, নির্লোভ, সংগ্রামী জীবনের নানা ঘটনার পরম্পরা নিয়ে নির্মান করেছে ‘সবার হৃদয়ে বঙ্গবন্ধু’ শিরোনামের বর্ণিল গীতিনৃত্যালেখ্য।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই গীতিনৃত্যালেখ্য। এতে সুর ও নৃত্যের সেতবন্ধের মনোজ্ঞ এই আসরে বঙ্গবন্ধুকে মূর্ত করে তুলবে শিল্পীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবতাবাদী, নির্লোভ, সংগ্রামী জীবনের নানা ঘটনার পরম্পরা দিয়ে সাজানো থাকবে এই গীতিনৃত্যালেখ্য।

গীতিনৃত্যালেখ্যটি রচনা করেছে সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি সাংস্কৃতিকব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। এর নির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী আবিদা রহমান সেতু। নৃত্য পরিচালনায় সাহিদা রহমান সুরভী, আলোক পরিকল্পনায় দেবপ্রসাদ দেবনাথ ও জুনায়েদ ইউসুফ। ধারাবর্ণনায় ফয়জুল আলম পাপ্পু ও মাহফুজা আক্তার মিরা।

গীতিনৃত্যালেখ্যটির রচয়িতা সাংস্কৃতিকব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ সান নিউজকে বলেন, বঙ্গবন্ধুর জন্ম, কৈশোরের চপলতা ও সাহসী ভূমিকা, কলকাতায় এসে প্রত্যক্ষ ছাত্ররাজনীতিতে যোগদান ও বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দুর্ভিক্ষে মানবিক ভূমিকা পালন, আটচল্লিশ ও বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট আন্দোলন ও ছেষট্টির ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, ৭ ই মার্চের ভাষণ ও ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকার গঠন, ১০ মার্চ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার সংগ্রাম, পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডসহ ১৬ টি পর্ব নিয়েই নির্মিত হয়েছে এই গীতিনৃত্যালেখ্য।

তিনি আরও বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা নির্মিত এই গীতিনৃত্যালেখ্যের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কোরিওগ্রাফিতে অংশ নিচ্ছেন প্রায় ৫০ জন শিল্পী। ৫ই মার্চের প্রদর্শনী সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে সবার জন্য উন্মুক্ত।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা