শিল্প ও সাহিত্য

মেধাবীরা সবক্ষেত্রেই ভালো করতে পারে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক প্রতিবেদক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা (বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগে কর্মরত) সাবরীনা রহমান বাঁধন একজন মেধাবী ও প্রতিভাবান কর্মকর্তা। কর্মজীবনের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তিনি একাধারে কবি, গীতিকার ও সংগীতশিল্পী। 'ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ' নামক সংগীত প্রতিযোগিতায় শীর্ষ দশে স্থান পাওয়া বাঁধন ছাত্রজীবনেও ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি প্রমাণ করেছেন, মেধাবীরা সবক্ষেত্রে ভালো করতে পারে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাঁধনের প্রথম কাব্যগ্রন্থ 'শেষের কবিতার পরে' এবং গানের তৃতীয় একক অ্যালবাম 'আবছায়া চুপছায়া' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, 'শেষের কবিতার পরে' কাব্যগ্রন্থটি কবিতা, অনুকাব্য ও কথোপকথন দিয়ে সাজানো হয়েছে। সম্পর্কের পরতে পরতে জড়িয়ে থাকা ভালোবাসা, প্রেম, স্নেহ, অভিমান, অনুযোগ ইত্যাকার সব অনুষঙ্গ এ কাব্যগ্রন্থের উপজীব্য। প্রতিমন্ত্রী এসময় শিল্পী বাঁধনকে অভিনন্দন জানান ও তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সংগীত, আবৃত্তি ও নৃত্যের অপূর্ব মেলবন্ধনে সাজানো এ অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গানের অ্যালবাম 'আবছায়া চুপছায়া' এর তিনটি গানের গীতিকার যথাক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম ও যুগ্মসচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব তানজিয়া সালমা।

'আবছায়া চুপছায়া' অ্যালবামের বাকি তিনটি গানের গীতিকার শিল্পী বাঁধন নিজেই। সবক'টি গানের মিউজিক কম্পোজিশন করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা