আর্টস

মেষের রোমান্স শুভ, বৃষের খুশির খবর

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ : আজ কর্মের সুনাম-অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ লাভদায়ক হবে। গাছ রোপণ করা শুভ ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।

বৃষ : বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে তথা ওই বিবাহে প্রচুর উপহার ও উপঢৌকন প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে।

মিথুন : ব্যবসা-বাণিজ্যে লোকসান, কর্মে হয়রানিমূলক দূরবদলি, সাসপেনটশন, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে।

কর্কট : দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবেন।

সিংহ : চতুর্দিক থেকে শুভফলের প্রাপ্তি ঘটায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায় তথা বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।

কন্যা : ভ্রাতা-ভগ্নি, আত্মীয়-পরিজন ও জীবনসাথীর সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন নচেৎ অর্থ ও মান উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

তুলা : দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনোরূপ সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইন্টারনেট, প্রেম প্রসঙ্গসহ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের স্বপ্ন-সাধ ভেঙে যাবে।

বৃশ্চিক : পিতা-মামাতর স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ায় দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ড হয়ে থাকবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে।

ধনু : টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে।

মকর : শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। সেই সুযোগে শ্রমিক, কর্মচারী ও ড্রাইভাররা আপনার ব্যবসায়িক মূলধনসহ মূল্যবান সম্পদাদি লুফে নেবে। দুর্ঘটনা এড়াতে ভিড়ভার ও তীব্রগতির বাহন এড়িয়ে চলুন।

কুম্ভ : যে কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফলতা আসবে। কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ প্রতিষ্ঠার জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসায়িক অংশিদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হয়ে পড়বে।

মীন : ডাকযোগে চেক, মনিঅর্ডার, বিকাশ প্রভৃতি আসতে পারে। বেকারদের কর্ম প্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার তথা বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন-সাধ পূরণ হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য ও সহযোগিতা প্রাপ্ত হবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা