শিল্প ও সাহিত্য

টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিকের যাত্রা শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক : শুদ্ধসঙ্গীত শেখানোর প্রত্যয় নিয়ে রাজধানীতে চালু হলো সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিক’। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সঙ্গীত শিক্ষার এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, লীনু বিল্লাহ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারি শেখ জসীম।

উদ্বোধনকালে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এই প্রতিষ্ঠানটি গতানুগতিক মিউজিক স্কুল থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিক্ষিত প্রতিষ্ঠিত বিখ্যাত গুনিজনেরা সম্পূর্ণ প্রায়োগিক শিক্ষা প্রদান করবেন। যা সত্যিকার ভাবে আগামী বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পী কলাকুশলীদের একটি সুশিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। প্রতিষ্ঠানটির হাত ধরে বিশ্বময় বাংলাদেশের সাংস্কৃতিক বিস্তার সক্ষম হবে বলে আমরা শতভাগ বিশ্বাস করি।

আয়োজনের সবশেষে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিশ্রুতিশীল শিল্পীরা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা