আর্টস

বৃষের ভয়, মেষের সুখবর

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ রাশি : বিদেশে যাওয়ার ক্ষেত্রে সুখবর পাবেন। ভাগ্য উন্নতির জন্য দূরদেশ গমন শুভ। ধর্মীয় ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। কোনো আত্মীয়র দ্বারা বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। পিতার প্রচেষ্টায় চাকরি লাভের ক্ষেত্রে অগ্রগতির সুযোগ রয়েছে।

বৃষ রাশি : অতিরিক্ত ব্যয় হতে পারে। নিজের ভয়কে জয় করতে না পারলে সফলতা ধরা দেবে না। শেয়ার ব্যবসায় হঠাৎ কিছু লাভ করেই নিজেকে বড় বিনিয়োগকারী ভাবতে শুরু করবেন না। সাবধানে থাকবেন।

মিথুন রাশি : দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি অশান্তির অবসান হতে শুরু করবে। ব্যবসায়ীক লোকসানে যারা পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে তাদের জন্য খুশির সংবাদ আসবে। নতুন কোনো ব্যবসায়ীক বিনিয়োগে আশানুরূপ লাভের সুযোগ তৈরি হবে। জীবন সঙ্গীর পরামর্শ ব্যবসায় কাজে লাগবে।

কর্কট রাশি : কর্ম নিয়ে চলতে থাকা অজানা ভয় আতঙ্ক শেষ হয়েছে। সহকর্মী কারো কারো ভ্রাতৃসুলভ আচরণের কারণে সব ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীক কাজে কর্মচারী বা অধীনস্থ কর্মচারীদের বিশ্বস্তার জন্য বিপদ থেকে বেঁচে যাবেন।

সিংহ রাশি : প্রেমের শক্তির কাছে বাস্তব পৃথিবীও নতি স্বীকার করতে বাধ্য হবে। অভিনয় ও নৃত্য শিল্পীদের আজ নিজের কাজের জন্য সম্মানিত হওয়ার দিন। সৃষ্টির আনন্দে সন্তান ছোট খাটো ভুল করে বসলে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই ভালো।

কন্যা রাশি : পারিবারিক জীবনের ছোট ছোট প্রত্যাশাগুলো পূরণে পরিবারের সদস্যদের সহযোগিতায় মুগ্ধ হবেন। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা করবে সবাই। গৃহ আবাসন ও যানবাহন লাভে আত্মীয়দের পূর্ণ সাহায্য পাওয়ার সম্ভাবনা। গৃহস্থালি কাজ কর্মে মায়ের সাহায্য আপনাকে অবিভূত করবে।

তুলা রাশি : নিজের মেধা ও যোগ্যতা দিয়েই মিডিয়াতে কাজের সুযোগ পাবেন। যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী কোনো পদক্ষেপের কারণে অনলাইন বেচাকেনা বৃদ্ধি পাবে। ছোট ভাই-বোনের সাফল্যে গর্বিত হবেন।

বৃশ্চিক রাশি : আর্থিক জটিলতা কাটে যাওয়ায় সঞ্চয়ের কোনো পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে পারেন। বেকারত্বের অভিশাপ মোচনে ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে সফল হতে পারবেন। আত্মীয়দের নিয়ে রেস্তোরা ব্যবসা শুরু করা যায়।

ধনু রাশি : চাকরির ক্ষেত্রে সুসংবাদ পাবেন। নিজের মধ্যকার প্রগতিশীল চিন্তা ভাবনাগুলো আবার জাগ্রত হবে। হীনমন্যতা কাটিয়ে উঠতে পারলে আজ দিনের শেষে আপনি হবেন বিজয়ী।

মকর রাশি : প্রবাসে যাওয়ার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যয় বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত আয় রোজগারে সফল হবেন।

কুম্ভ রাশি : আজ বাড়তি আয় রোজগারের নতুন নতুন পথের সন্ধান পাবেন। যদি একটি সুযোগকেও কাজে লাগাতে পারেন তাহলে হবেন মালামাল। বন্ধু বা বড় ভাই এর সহায়তায় সরকারি কাজের সন্ধান পাবেন। ব্যবসা-বাণিজ্যে নিজের বুদ্ধি ও মেধা খাটিয়ে আশাতিরিক্ত আয়ের সুবর্ণ সুযোগ পাবেন।

মীন রাশি : পদস্থ কর্মকর্তার প্রশংসা আজ আপনার প্রাপ্য। সরকারি যেকোনো তদবিরের ক্ষেত্রে আজ সফল হতে পারবেন। পিতার দোয়া ও আশীর্বাদ আপনাকে সফল হতে সাহায্য করবে। বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা