আর্টস

বৃশ্চিকের গুপ্ত শত্রু বৃদ্ধি, মিথুনের সুখবর

সান নিউজ ডেস্ক : আজ ১২ ডিসেম্বর ২০২০; শনিবার। আপনার আজকের দিনটি কেমন যাবে জেনে নিন রাশিচক্রের মাধ্যমে। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজ কারো কথায় প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না। গবেষণায় সাফল্য লাভের যোগ রয়েছে। বিশেষ কারো সাক্ষাৎ বা প্রভাবশালী কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাইরে বের হলেই মাত্রাছাড়া ব্যয় হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

বৃষ : স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। রাস্তায় বের হলেই বিপদ হতে পারে। বেঁচে থাকার ইচ্ছে থাকলে ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। এই সময় ব্যবসায়ীদের কোনো কিছুতেই বিনিয়োগ করা ঠিক হবে না।

মিথুন : নিজের দুর্বলতা কাছের মানুষদের না জানানোই ভালো। শেয়ার ব্যবসায় লাভের মুখ দেখবেন। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।

কর্কট : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।

সিংহ : কর্মস্থলে উন্নতির সুযোগ। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। পরিবার নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। সহজে কাউকে বিশ্বাস করবেন না।

কন্যা : অপরিচিত কাউকে বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন। সাহিত্যিকদের জন্য দিনটি খুব শুভ। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে, তাই ঘরে থাকাই ভালো।

তুলা : আয় বুঝে ব্যয় করুন। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ভালো কোনো চাকরির আমন্ত্রণপত্র পেতে পারেন। সমাজসেবায় ব্যস্ত থাকতে হতে পারে। স্বামী-স্ত্রী মিলিত কোনো কাজে সফলতা পাবেন। প্রেমের ব্যপারে কোনো চিন্তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

বৃশ্চিক : আজ পারিবারিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সংকেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

ধনু : সৃজনশীল কাজ আপনার অবসর সময় কাটাতে সহযোগিতা করবে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

মকর : স্বামী-স্ত্রীর সম্পর্কের ফাঁটলে পারিবারিক অশান্তি বাড়বে। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। বাসার সবাইকে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে আড্ডা দিন।

কুম্ভ : কোনো শুভ সংবাদ পেতে পারেন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। আজ আপনার পরিশ্রম বাড়তে পারে। তবে বাড়ির বাইরে গেলে কোনো বিপদে পড়তে পারেন। খুব বেশি জরুরি কাজ না থাকলে বাইরে না যাওয়াই ভালো।

মীন : আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। কাজে গভীর মনোনিবেশ করা প্রয়োজন। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা