শিল্প ও সাহিত্য

কিং খানের সঙ্গে আরিফিন শুভ‘র অভিনয় গুজব! 

বিনোদন প্রতিবেদক:

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয় ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ নাকি বলিউড বাদশা শাহরুখ খানের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এমন একটি খবর প্রচারের পর সামাজিক মাধ্যমে বেশ সাড়াও পড়ে।

এমন খবরের সত্যতা নিয়ে শুভ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন খবরে আমি বিব্রত। বিষয়টি হাস্যকর ছাড়া আর কিছু না। কেউ আমার সঙ্গে কোনও কথা না বলেই একটা হাস্যকর বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছেন।

এসময় কিছুটা ক্ষোভ নিয়ে শুভ বলেন, মানসম্মান ক্ষুণ্ণ হয় এমন সংবাদ আমাকে নিয়ে, আমার সাথে কথা না বলেই প্রকাশ করেন। আমার মতো মানুষ না থাকলে লিখবেন কাদের নিয়ে? এমনিতেই দেশে ৬০টি সিনেমা হল। এমন সংবাদ প্রকাশ করা ঠিক হয়নি। প্রত্যেক সংবাদের আগে যাকে নিয়ে সংবাদ করছেন তার সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা উচিৎ।

সম্প্রতি শাহরুখ খানের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবির নিচে শাহরুখ ভক্ত এক ভারতীয় দর্শক তাকে বড় সিনেমায় ফিরে আসার অনুরোধ করেন। শাহরুখ সেই ভক্তকে কোনো জবাব দেননি। সেই অনুরোধের জবাব দিয়ে আরেফিন শুভ লেখেন, ‘আর মাত্র দুই মাস।’

আর এমন মন্তব্যের কারণেই বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেতা আরেফিন শুভ, এমন গুঞ্জন ছড়ায় চলচ্চিত্রপাড়ায়। যা নিয়ে পরিশেষে সংবাদও প্রকাশ করা হয়।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা