শিল্প ও সাহিত্য

মৃত্যুর ৫০ বছর পর প্রকাশ পেল এলিয়টের ১১৩১ চিঠি

বস্টনের বাসিন্দা এমিলি হেল ছিলেন একজন নাটকের গুণি শিক্ষিকা। ১৯১২ সালে কবি টি এস এলিয়টের সঙ্গে ম্যাসাচুসেটসের কেমব্রিজে তার প্রথম দেখা । এলিয়ট তখন হার্ভার্ডে। তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয় ১৯২৭ সালে। এলিয়ট তখন ইংল্যান্ডে চলে আসেন।

১৯৩০ থেকে ১৯৫৭, এই ২৭ বছর ধরে এমিলিকে চিঠিগুলো লিখেছিলেন এলিয়ট। শুধু চিঠি নয়, ফোটোগ্রাফ, ক্লিপিং, এলিয়টের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের সংক্ষিপ্ত রচনা এমিলি বছর ষাটেক আগে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের হাতে তুলেও দেন।

তখনই প্রেমিকের লেখা ১১৩১টি চিঠি ওই গ্রন্থাগারকে দান করেন এমিলি। তবে তার একটাই শর্ত ছিল।তাদের দু’জনের মধ্যে যিনি পরে মারা যাবেন, তারও মৃত্যুর পঞ্চাশ বছর বাদে প্রকাশ্যে আনা হবে চিঠিগুলো। চিঠিগুলো যিনি লিখেছিলেন, তার মৃত্যু হয় ১৯৬৪ সালে।

১৯৬৯ সালে প্রয়াত হন প্রাপক নারী। শর্তমাফিক পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে।

আগামীকাল ওই অপ্রকাশিত চিঠির সম্ভার ছাত্র-ছাত্রী ও গবেষকদের জন্য খুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুধু প্রিন্সটন নয়, সারা বিশ্বে ইংরেজি সাহিত্যের পাঠক মাত্রই তা নিয়ে রোমাঞ্চিত। কারণ, ওই ১১৩১টি চিঠি লিখেছিলেন কবি টি এস এলিয়ট! লিখেছিলেন বান্ধবী এমিলি হেল-কে। দু’জনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গবেষকদের কৌতূহল ব্যাপক। এবারও তারা আশাবাদী যে, খুঁটিয়ে দেখা হলে চিঠিগুলো এলিয়ট-এমিলির সম্পর্কের পাশাপাশি নোবেল জয়ী কবির সৃষ্টিশীল সত্তার উপরেও নতুন আলো ফেলতে পারে।

প্রিন্সটনে ইংরেজির অধ্যাপক জোশুয়া কোটিন বলেন, ক্যাম্পাস উত্তেজিত।

‘দ্য লাভ সং অব জে আলফ্রেড প্রুফ্রক’ এবং ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ নিয়ে যারা বিভোর ছিল, তারা এবার সেগুলোর রচয়িতাকে নিয়ে প্রশ্ন তুলছে। শুধু এলিয়টের তথাকথিত প্রেমজীবন নয়, তার ধর্মীয় পরিবর্তন, নারীদের সম্পর্কে তার ধারণা, একটি বিখ্যাত প্রকাশনা সংস্থায় তার ভূমিকা, ব্রিটিশ সংস্কৃতিতে প্রভাব- কৌতূহল সব কিছু নিয়েই।

তবে এমিলির লেখা চিঠিগুলো অবশ্য নেই। এলিয়টের নির্দেশেই সেগুলো নাকি পুড়িয়ে ফেলা হয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা