১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার,কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার,কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমিক হৃদয় প্রেম খুঁজে ফিরবে। কিন্তু পৃথিবী বড় নিষ্ঠুর। সত্যিকারের প্রেম এখানে দুর্লভ। আপনার মধ্যকার লুকায়িত শৈল্পিক স্বত্বাকে জাগ্রত করতে চেষ্টা করুন। বিকালে মন খুব খারাপ থাকবে। পরিকল্পনা মতো কাজ না হওয়াতে নিজের উপর প্রচণ্ড ক্ষোভ দেখা দেবে।

বৃষ রাশি(২১ এপ্রিল-২০ মে): আজ আপনার পরিকল্পনাগুলোকে কাজে লাগিয়ে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন। পরিবারের সদস্যদের মাঝে নিজের পরিকল্পনা ভাগাভাগি করে নিন। প্রত্যাশিত কোনো কাজে অগ্রগতি হবে। বিকেলে প্রেমের আহ্বানে সাড়া দিতে চেষ্টা করুন। নিজের শিশুসুলভ আচরণ আপনাকে আনন্দ দেবে।

মিথুন রাশি(২১ মে-২০ জুন): মিডিয়াতে কাজ করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ আসবে। সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ার সুযোগকে কাজে লাগাতে পারেন। প্রাপ্ত তথ্যর সদ্ব্যবহার করতে পারলে সফলতা নিশ্চিত। বিকেলে পরিবার পরিজনকে সময় দিতে হবে। কোনো আত্মীয়র সাহায্য পাওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই): আর্থিক কর্মকাণ্ডে অগ্রগতি হবে। বকেয়া আদায় ও সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। শ্যালক শ্যালিকার সাথে রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের সুযোগ আসবে। বিকেলের দিকে প্রত্যাশিত কোনো সংবাদ আপনার কাজের গতিকে বাড়িয়ে দেবে। ছোট ভাই বোনের চাকরি লাভের যোগ প্রবল।

সিংহ রাশি(২১ জুলাই-২১ আগস্ট): নিজের উপর আস্থা থাকলে আজ সকল প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে সফল হতে পারবেন। অসুস্থতাকে মনের জোর দিয়ে জয় করতে হবে। কর্মস্থলে নেওয়া কোনো বড় সিদ্ধান্ত আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবে। বিকেলে কিছু টাকা আদায় করাতে আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ভিসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে। ব্যবসায়ীক প্রয়োজনে বিদেশ যাত্রা অবসম্ভাবি। আইনগত জটিলতা থেকে মুক্তি পাবেন। প্রয়োজনীয় কেনাকাটায় অর্থ ব্যয়। বিকেলের দিকে আপনার মনের শক্তি দিয়ে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন। অস্থিরতা কমাতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর): চাকরিতে বকেয়া বেতন ও ব্যবসায় বকেয়া বিল আদায়ে চাপ প্রয়োগ করতে হবে। পারিবারিক ব্যবসা বাণিজ্যে বড় ভাই এর সাথে মনমালিন্য দেখা দিতে পারে। বিকেলের দিকে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হতে পারেন। অধিকতর জ্ঞান আহরণে দূরের যাত্রা যোগ প্রবল। বিদেশ সংক্রান্ত বিষয়ে সুখবর।

বৃশ্চিক রাশি(২৩ অক্টোবর-২১ নভেম্বর): বেকার জীবনের ঘানি আর টানার প্রয়োজন নেই। প্রভাবশালী চাচা খালু মামার সহায়তায় কর্ম পেতে পারেন। রাজনৈতিক তদবিরে কোনো কাজ পেতে পারেন। বিকেলের দিকে নগদ টাকা আদায়ের চেষ্টায় সফল হবেন। বন্ধুর কাছ থেকে আর্থিক ও মানসিক সাহায্য লাভের সম্ভাবনা।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ আপনাকে নিজের কর্মদক্ষতা দিয়ে ভাগ্যও চাকাকে ঘোড়াতে হবে। কেউ আপনাকে সাহায্য করবে না। আজ আপনিই আপনার বন্ধু, শিক্ষক ও উপদেষ্টা। বিদেশ যাত্রার চেষ্টায় একাকী লড়তে হবে। বিকেলের দিকে কর্মস্থলে পদস্থ কর্মকর্তার আনুকূল্য লাভ। প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ে উঠবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): শনির প্রভাবে আজ বারবার কাজে কর্মে বাধা বিপত্তি বা আলস্য দেখা দেবে। ট্যাকনিক্যাল কাজে ধৈর্য্য ধরে রাখা হবে কঠিন। রাস্তাঘাটে সাবধানে না চললে দুর্ঘটনা ঘটবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভ হবে। বিকেলে বিদেশ যাত্রার আলোচনা সফল হতে পারে। ভাগ্য সহায় হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সাংসারিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলতে থাকা অশান্তির প্রভাব ব্যক্তি জীবনে গভীরভাবে পড়বে। ব্যবসায় অব্যাহত লোকসানের কারণে নিজের উপর আস্থা ধরে রাখা কঠিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। পুরোনো কোনো আইনগত জটিলতার কারণে হয়রানির শিকার হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): কর্মস্থলে সহকর্মীর সাথে নমনীয় আচরণ করতে হবে। আপনার দক্ষতা ও মেধার মূল্যায়নে তারাই আপনার সহযোগী। অনৈতিক সকল কাজ থেকে নিজেকে দূরে রাখুন। বিকালে দাম্পত্য সুখ শান্তি ফিরে পেতে পারেন। জীবন সাথীর জন্য কিছু কেনাকাটার প্রয়োজন হয়ে পড়বে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা