পিপিইতে ফের চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ব পাটকল 
বাণিজ্য

পিপিইতে ফের চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ব পাটকল 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পাটকল শ্রমিকদের সকল আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে অব্যাহতি দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমসি খুব দ্রুত খুলনাসহ দেশের সকল রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো পিপিই’র ভিত্তিতে চালু করবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিশেষ সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এসব কথা জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সকল রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো চালুর আগ পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ পাটকলগুলোর রক্ষণাবেক্ষণ ও তদারকি করা রাষ্ট্রীয় এবং নৈতিক দায়িত্ব মিলগুলোর প্রকল্প প্রধানসহ মিলের সকল কর্মকর্তা-কর্মচারীর।

সরকারি সিদ্ধান্ত অনুসারে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পিপিই’র ভিত্তিতে চালু না হওয়া পর্যন্ত মিলগুলোর গুরুত্বপূর্ণ মালামাল চুরি হওয়ার আশঙ্কায় পাটকলগুলোর নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মিলগুলো সচল থাকার সময়ও যেমন মিলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব ছিল কর্মকর্তাদের, তেমনি এই বন্ধকালেও তাদের এই দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।

পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মিলগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় মিল কর্তৃপক্ষের পাশে থেকে সহযোগী হিসেবে কাজ করবে। প্রতিটি পাটকলে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করার পরামর্শ দেন তিনি।

সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, জেলা প্রশাসনের আইসিটি বিভাগ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মিলগুলোর নিরাপত্তা জোরদার করতে সকল ধরনের সহযোগিতা দেবে। প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।

পাটকলগুলোর নিরাপত্তায় ইতোমধ্যে অস্ত্রসহ আনসার নিয়োগের অনুমোদন হয়েছে। সভায় শিল্পপুলিশ ও নৌ-পুলিশের কার্যক্রম বাড়ানোসহ মিলগুলোর নদী তীরবর্তী সীমানায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় র‌্যাব, জেলা পুলিশ, শিল্পপুলিশ, নৌ-পুলিশ, বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাসহ পাটকলগুলোর প্রকল্প প্রধানরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা