বাণিজ্য

খাদ্য নিরাপত্তায় হচ্ছে আটটি আধুনিক সাইলো

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বব্যাংকের ২০ দশমিক ২ কোটি ডলার ঋণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নির্মিত হচ্ছে আটটি আধুনিক খাদ্যগুদাম। বাস্তবায়িত হলে প্রকল্পটি ৪৫ লাখ মানুষের খাদ্য নিশ্চিত করবে।

‘দুর্যোগ পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তা, বীজ, শস্য সংরক্ষণ এবং গুণগতমান ও পুষ্টিমান বজায় রাখতে আটটি আধুনিক খাদ্যগুদাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে খাদ্য মন্ত্রণালয়।

পাশাপাশি এ প্রকল্পের আওতায় পাঁচ লাখ হাউজহোল্ড সাইলো বিতরণ করা হবে। এটি তাই হবে পারিবারিক পর্যায়ে সাইলো বিতরণ প্রকল্পও। প্রতি পরিবারকে ১০০ কেজি চাল সংরক্ষণে ফুডগ্রেড প্লাস্টিক কনটেইনার দেওয়া হবে। প্রতিটি হাউজহোল্ডার সাইলোর দাম ৩০ ডলার। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে প্রকল্পটির মোট ব্যয় হবে প্রায় এক হাজার ৭৩৭ কোটি দুই লাখ টাকা।

রোববার (২ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ বাংলাদেশের জাতীয় কৌশলগত কারণে শস্য মজুদের পরিমাণ বাড়াতে উদ্যোগ নিয়েছে। এ অর্থ দিয়ে বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, মহেশ্বরপাশা, চট্টগ্রাম ও মধুপুরে পাঁচ লাখ ৩৫ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন আটটি আধুনিক স্টিল সাইলো নির্মিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯১৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা। এর বেশিরভাগ টাকাই দিচ্ছে বিশ্বব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রকল্পটি বাংলাদেশকে চ্যালেঞ্জপূর্ণ সময়ে খাদ্য নিরাপত্তাহীনতা, যেমন ঘন ঘন জলবায়ু বিপর্যয় বা বর্তমান করোনা ভাইরাস মহামারির মতো সংকট থেকে মুক্তি দেবে। বিশ্বব্যাংকের অর্থায়নে দুর্যোগ পরবর্তী সময়ে খাদ্য চাহিদা পূরণে জন্য শস্য সংরক্ষণাগার বড় করা হবে। একটি অনলাইন ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেমের (এফএসএমএমএস) মাধ্যমে শস্য সংগ্রহের ব্যবস্থাপনার দক্ষতা বাড়িয়ে তুলবে। প্রকল্পটির মাধ্যমে নারীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে।

সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আনিস বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ জনগোষ্ঠী গ্রামীণ অঞ্চলে বাস করে। জলবায়ুর ঝুঁকি এসব মানুষের জীবন-জীবিকা ও খাদ্য সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দেয়। আধুনিক সাইলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমানে করোনা মহামারির মতো সংকটের সময় খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

২০১৪ সালে একনেকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। গত জুনে এ খাদ্য সংরক্ষণাগার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে চার বছরেও স্টিলের সাইলোর নির্মাণ কাজ আরম্ভ করা হয়নি। কাজের অগ্রগতি মাত্র ৩৯ শতাংশ।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা