বাণিজ্য

দেশের ইতিহাসে প্রথমবার বৈধপথে স্বর্ণ আমদানি

নিজস্ব প্রতিবেদক :

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈধভাবে স্বর্ণ আমদানি হয়েছে। স্বর্ণ নীতিমালা করার পর এটাই দেশে প্রথম স্বর্ণের চালান।

জানা গেছে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে দেশে প্রথম স্বর্ণের চালান এনেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। এর আগে স্বর্ণ নীতিমালা না থাকার কারণে এ সুযোগ ছিল না।

প্রতিষ্ঠানটি তাদের গোল্ড ডিলারশিপের অনুকূলে ১১ হাজার গ্রাম পাকা স্বর্ণ আমদানি করেছে। মঙ্গলবার (৩০ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ স্বর্ণ এসে পৌঁছায়।

দুবাই থেকে ২৪ ক্যারেটের ৯৪৩ ভরি স্বর্ণ আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ১০ জুন স্বর্ণ আমদানির জন্য আবেদন করলে যাচাই বাছাই শেষে তা অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। কারণ, স্বর্ণ আমদানি নীতিমালা না হলে এটা সম্ভব ছিল না। বৈধভাবে স্বর্ণ আমদানি হওয়ার কারণে তুলনামূলক কম দামে ক্রেতারা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার কিনতে পারবে বলেও আশা করেন তিনি।

কারণ, এখন ২২ ক্যারেটের দামে ২৪ ক্যারেটের স্বর্ণ কিনতে পারবেন ক্রেতারা।

উল্লেখ্য, ২০১৮ সালে দেশের জুয়েলারি শিল্পের জন্য পূর্ণাঙ্গ স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা হয়, যা স্বর্ণ নীতিমালা ২০১৮ নামে অবহিত। স্বর্ণ নীতিমালায় দেশীয় শিল্পের বিকাশ ও রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য স্বর্ণ আমদানির জন্য গোল্ড ডিলার নিয়োগের বিধান রাখা হয়।

বিধি মতে, গোল্ড ডিলার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের মার্চে সার্কুলার দেয়। এ সার্কুলারে প্রায় ৫০টি প্রতিষ্ঠান ও ব্যাংক আবেদন করলেও সব শর্ত পূরণ না হওয়ায় মাত্র একটি ব্যাংক ও ১৮ প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য দুই বছর মেয়াদি লাইসেন্স দেয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা