বাণিজ্য

কাল বসুন্ধরা সিটি শপিংমল খুলছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল আগামীকাল শুক্রবার (১২ জুন) থেকে পুনরায় চালু হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাদ আসর এ উপলক্ষে শপিংমলের লেভেল-২ এ অবস্থিত মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা সিটি শপিংমল পুন:চালুকরণে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন শপিংমলটির ইনচার্জ এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম।

তিনি বলেন, আগত ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বসুন্ধরা সিটির প্রবেশপথ সমূহ ডিজইনফেকশন্যাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বিবিধ উপায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা ও ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আমরা গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাবো তারা যেন স্বাস্থ্য বিধি মোতাবেক মুখে মাস্ক এবং হ্যান্ডগ্লাভস পরে শপিংমলে প্রবেশ করেন।

দোয়া ও মোনাজাতে বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) শেখ আব্দুল আলীম ছাড়াও অন্যান্যদের মধ্যে মেকানিক্যাল বিভাগের নির্বাহী পরিচালক মাহবুব মোরদ খান, মানবসম্পদ - প্রশাসন - নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মেজর (অব.) মোল্লা মুশতাক রেজা, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী এইচএএম আশেক এলাহী এবং সিভিল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল হকসহ বসুন্ধরা সিটির কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং মানুষের জীবনের কথা চিন্তা করে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল বসুন্ধরা সিটি শপিংমল। গেল ঈদুল ফিতরের আগে সরকার বিভিন্ন বিপণিবিতান খুলে দেওয়ার অনুমতি দিলেও জনগণের বৃহত্তর স্বার্থে বিবেচনায় শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বসুন্ধরা গ্রুপ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা