বাণিজ্য

আরো ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক:

করোনা যুদ্ধে বাংলাদেশকে আরো ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে ঢাকায় এডিবির কার্যালয় অর্থ মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে।

এডিবির প্রেসিডেন্টের সাথে ফোন আলাপের পরে খুব অল্প সময়ের মধ্যে এই ঋণ অনুমোদন করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ সরকারের পক্ষে এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়াকে তাৎক্ষণিভাবে ধন্যবাদ জানান।

অর্থমন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অর্জনে ধারাবাহিক ক্রমবর্ধমান সহায়তা প্রদান করে আসছে। এই সংকটময় পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমরা এডিবিকে অবিরাম সমর্থন ও সহায়তার জন্য অনুরোধ করেছিলাম। এই ক্রান্তিকালিন সময়ে এডিবির তৎক্ষণিক সহায়তাটি বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি ছিল এবং তাদের এই ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উপর করোনার বিরূপ প্রভাব মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য যে, গত ২০ এপ্রিল অর্থমন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়ার সঙ্গে করোনা পরিস্থিতি এবং সহযোগিতা নিয়ে ফোনে আলোচনা করেন এবং বাংলাদেশকে বৃহত্তর সহযোগিতার অনুরোধ করেন। গত ৩০ এপ্রিল এডিবি বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। নতুন করে এই ৫০০ মিলিয়ন ডলারের অনুমোদনের পর এখন মোট ৬০২ মিলিয়ন ডলারেরও বেশী ঋণ অনুমোদন করল সংস্থাটি।

এই মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং এই ঋণের ফলে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা আরো বাড়াবে বলে এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া আশা ব্যক্ত করেছেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা