বাণিজ্য

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে স্বর্ণের দোকান

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশব্যাপী স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) এক প্রেসবিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। এ খাতের নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো মার্কেট কমিটি যদি সীমিত পরিসরেও কোনো জুয়েলারি দোকান খোলে, তবে তার দায়ভার উক্ত জুয়েলার্স মালিককেই বহন করতে হবে। এ সংক্রান্ত কোনো জটিলতার জন্য বাজুস দায়ভার নেবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রাচীন ও সম্ভাবনাময় এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা