বাণিজ্য

দেশে বেকার হবে ৩৫ লাখ মানুষ: এডিবি

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের কারণে নাজেহাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। এ ভয়াল মারণভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও। বিশ্বের অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও রয়েছে প্রবল ঝুঁকির মধ্যে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ ঝুঁকির পরিমাণও বাড়ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি’র সদ্য প্রকাশিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণের মহামারীর কারণে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হবে ১ হাজার ৩শ’ কোটি ডলারেরও বেশি। আর এর পরিমাণ হচ্ছে জিডিপি’র ৪ দশমিক ৯ শতাংশ।

এডিবি বলছে, করোনার কারণে লকডাউন ও সাধারণ ছুটিসহ অন্যান্য কারণে গড়ে ৩৫ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে। অথচ মার্চে এডিবি’র পূর্বাভাসেই বলা হয়েছিল- করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সবলই থাকবে এবং জিডিপি কমতে পারে সর্বোচ্চ ১ দশমিক ১ শতাংশ। এডিবি ইতোমধ্যে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে।

এদিকে ঢাকায় পররাষ্ট্র দপ্তর সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় অব্যাহত কারফিউ’র কারণে জর্ডানে অবস্থানরত বাংলাদেশীরা খাদ্য সংকটে পড়েছেন এবং সেখানকার বাংলাদেশ দূতাবাস তাদের খাদ্য সহায়তা দেয়ার সাথে সাথে জর্ডানের গার্মেন্টস শিল্পে কর্মরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশীর চাকুরি সংক্রান্ত কোনো জটিলতা যাতে না হয়, তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা