বাণিজ্য

গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়লো ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

বিম্ব মহামারি করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির সময় এপ্রিল মাসে যেসব কারখানা বন্ধ ছিল, ওইসব কারখানার শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে।

৪ মে সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এপ্রিলে শ্রমিকরা ৬০ শতাংশ মজুরি পাবেন বলে সরকার, মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কয়েকটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্ধ কারখানার এপ্রিল মাসের বেতন আরও বাড়ানোর দাবি করা হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে আরও ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়।

এপ্রিলের বেতনের হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় শ্রমিকরা বর্ধিত ৫ শতাংশ মজুরি মে মাসের বেতনের সঙ্গে পাবেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবারের সভায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ’র সভাপতি এবং সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক উপস্থিত ছিলেন।

এছাড়া, নিট পোশাক তৈরি ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ’র জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার এবং শহীদুল্লাহ শহীদ বৈঠকে অংশ নেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা