বাণিজ্য

আমদানি স্বাভাবিক রাখতে পণ্যের ছাড়পত্র দ্রুত দিচ্ছে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে দিয়ে আমদানি হওয়া পণ্যের ছাড়পত্র স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত গতিতে দিচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

আমদানি স্বাভাবিক রাখা ও বন্দরে কনটেইনার জট কাটাতে সর্বোচ্চ কম সময়ে আমদানি করা বাধ্যতামূলক পণ্যগুলোর অনুকূলে এ ছাড়পত্র দেয়া হচ্ছে।

শনিবার (২ মে) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাশাপাশি নমুনা সংগ্রহ, জমা, ছাড়পত্র প্রদান, পরীক্ষণ প্রতিবেদন ও নতুন সনদের জন্য আবেদন গ্রহণের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে বিএসটিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর এলাকার বিএসটিআইয়ের অফিসগুলো শুক্রবার ছাড়া প্রতিদিন বন্দরে ছাড়পত্রের আবেদন করা পণ্যের নমুনা সংগ্রহসহ যাবতীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পাদন করে থাকে। এরপর ল্যাবরেটরিতে সেসব পণ্য পরীক্ষার মাধ্যমে বিল দেয়ার পরে দ্রুত সময়ে ছাড়পত্র দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। আমদানি করা পণ্যকে অগ্রাধিকার দিয়ে সিটিজেন চার্টার নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে সেবা দেয়া হচ্ছে।

গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিএসটিআইতে ১৪১টি নমুনা জমা পড়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ২৬টি। এরমধ্যে শুধু চট্টগ্রাম অফিসে ৫৯টি নমুনা জমা পড়েছে এবং এ সময়ে ওই অফিস থেকে ১৬টি ছাড়পত্র দেয়া হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে আমদানি করা পণ্যের যেসব নমুনা বিএসটিআইতে জমা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মিল্ক পাউডার, ইনফ্যান্ট ফর্মুলা, চিনি, ফ্রুট জুস, ফ্রুট কর্ডিয়াল, বাটার, বিস্কুট, সানফ্লাওয়ার অয়েল, চকলেট, লজেন্স, ইনস্ট্যান্ট নুডুলস, সফট ড্রিংকস পাউডার, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, স্কিন ক্রিম, শ্যাম্পু, সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার অ্যাপ্লায়েন্স, সিরামিক টেবিল ওয়্যার ইত্যাদি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা