শিরোপা উৎসবে মাতবে কি বায়ার্ন?
খেলা
দরকার একটি জয়

আজই শিরোপা উৎসব বায়ার্নের?

স্পোর্টস ডেস্ক:

জার্মান বুন্দেসলিগার টানা অষ্টম শিরোপার হাতছানি। তিন ম্যাচে দরকার একটি জয়। তিন ম্যাচের একটি আজ আর আজ জিতেই কি উল্লাসে মাতবে বায়ার্ন মিউনিখ? কারণ আজকের প্রতিপক্ষ যে অবনমনের শংকায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়ার্ডার ব্রেমেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ।

বায়ার্ন কোচ হান্স ফ্লিকও চান এই ম্যাচেই শিরোপা উৎসবে মাততে। গত ম্যাচে মনশেনগ্লঅডবাখকে হারিয়ে করোনা বিরতির পর টানা ষষ্ঠ জয় পেয়েছিল বায়ার্ন। ওয়ার্ডার ব্রেমেনকে হারালে হবে টানা সপ্তম জয় এবং শিরোপা নিশ্চিত করা। তাই তো বায়ার্ন কোচ হান্স ফ্লিক বলছেন, “আজই আমরা কাজটা শেষ করতে চাই। দলের প্রতিটি ফুটবলার দারুণ ছন্দে আছে। আর জয়ের ধারাটাও আমরা রাখতে চাই”।

কার্ড জটিলতায় গত ম্যাচে দুই ফরোয়ার্ড লেভানদোভস্কি ও মুলার খেলতে পারেননি। তবে আজকের ম্যাচে তাদের নামা প্রায় নিশ্চিত। তাই দলের আক্রমনভাগেও পূর্ণ শক্তি থাকবে বায়ার্ন মিউনিখের।

লিগ টেবিলে ৩১ ম্যাচে ২৩ জয়ে ৭৩ পয়েন্ট এখন বায়ার্নের। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। দুই দলেরই বাকি তিনটি করে ম্যাচ। তাই বায়ার্ন আজ জিতলে ব্যবধান হবে ১০। আর তাতে বরুসিয়া পরের তিনটি টানা জিতলেও শীর্ষে থাকবে বায়ার্নই।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা