ঘরের উঠানেই চলছে নারী ফুটবলারদের অনুশীলন
খেলা
খেলোয়াড়দের ফিট পাওয়ার আশাবাদ

এবার ছোটনের টোটকা নারী ফুটবলারদের জন্য

ক্রীড়া প্রতিবেদক:

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে গত মার্চ থেকেই বন্ধ খেলাধুলা। ধারাবাহিকতায় বন্ধ অনুশীলনও। তাই দেশের অ্যাথলিটরা সব ঘরে থেকেই নিজেদের চেষ্টায় করছেন অনুশীলন।

এ অবস্থায় গতকাল তরুণ ফুটবলারদের প্রতি বার্তা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। খেলোয়াড়রা কিভাবে ফিটনেস ধরে রাখতে পারে সে ব্যাপারে পরামর্শ দেন তিনি।

আজ নারী ফুটবলারদের ব্যাপারে জানালেন কোচ গোলাম রব্বানী ছোটন। এক ভিডিও বার্তায় তিনি আপডেট দেন কিভাবে নারী ফুটবলারদের সাথে বাফুফে কোচরা যোগাযোগ রক্ষা করেছে এবং ফিটনেস ধরে রাখতে তাদের কি কি পরামর্শ দেয়া হয়েছে।

ছোটন বলেন, করোনার কারণে অনুশীলন বন্ধ হওয়ার পর থেকেই নারী ফুটবলারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে। গত ১৭ মার্চ শেষ অনুশীলন করেছে নারী ফুটবলাররা। এরপর রোযা থাকলেও যোগাযোগটা ঠিকই রেখেছেন তারা। তবে ঈদের পর নারী ফুটবলারদের কার্ডিওভাস্কুলার ট্রেনিং করার পরামর্শ দেয়া হয়েছে। এটা অবশ্য যাদের গ্রামের বাড়িতে উঠান আছে তাদের জন্য সম্ভব হবে বলে জানান তিনি।

তারপরও ছোটন নারী ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্দেহের কথা জানান। ১৫ দিনের মতো ছুটি পেয়ে বাড়ি গেলেও নারীদের ফিটনেসে ঘাটতি দেখা যেতো। সেই মেয়েরা প্রায় তিন মাস ধরে অনুশীলনের বাইরে। তারপরও ফেডারেশন কোচরা ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী ফুটবলারদের নিয়মিত বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানান তিনি।

আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৫ ও এরপর অনূর্ধ্ব-১৮ সাফ নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনা ভাইরাসের কারণে এসব টুর্নামেন্ট এখন কবে হবে তা অনিশ্চিত। তারপরও গোলাম রব্বানী ছোটনের আশা টুর্নামেন্ট যখনই হোক না কেন পরিস্থিতি স্বাভাবিক হলে নারী ফুটবলাররাও দ্রুতই তাদের আগের ফিটনেসে ফিরতে পারবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা