রিয়ালের প্রতিপক্ষ এইবার
খেলা
২০০তম ম্যাচে জিদান

রিয়াল মাদ্রিদের ম্যাচ আজ, প্রতিপক্ষ এইবার

স্পোর্টস ডেস্ক:

গত রাতে জিতেছে বার্সেলোনা। এবার সেই একই লক্ষ্য রিয়াল মাদ্রিদেরও। নতুন করে লিগ শুরুর পর আজই প্রথম মাঠে নামছে লা ব্লাঙ্কো দল। প্রতিপক্ষ এইবার।

ঘরের মাঠে আলফ্রেডো ডি স্টেফানোতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলবে দুই দল।

তবে দলের চেয়ে এই ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন কোচ জিনেদিন জিদান। প্রথম ও দ্বিতীয় মেয়াদ মিলিয়ে ২০০তম ম্যাচে কোচিং করাতে নামবেন জিদান আজ।

২০১৬ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে অভিষেক হয়েছিল জিদানের। লা লিগায় ১৩৪ ও চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে রিয়ালের ডাগআউটে ছিলেন জিদান। জয়ের পরিসংখ্যানে জিদান জিতেছেন ১৩১টি ম্যাচ। অর্থাৎ প্রায় ৬৫% জয়ের গড় জিদানের।

কোচিংয়ের এই সময়টাতে রিয়ালের হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ১টি লা লিগাসহ ১০টি শিরোপা জিতেছেন জিদান।

আর এবারের লিগে বার্সার চেয়ে এখন পাচ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। এইবারের বিপক্ষে এবারের লিগের প্রথম দেখায়ও জিতেছিল রিয়াল। ব্যবধান ছিল ৪-০। আর লা লিগায় দুই দলের ১১ মোকাবেলায় ৯টিতেই জয় রিয়ালের। একটি ড্র ও একটিতে জয় এইবারের। ২০১৮-তে ৩-০ গোলের সেই একমাত্র জয়টি পেয়েছিল এইবার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা