ইংলিশ ফুটবলে করোনার থাবা
খেলা
মোট আক্রান্ত দুইজন

করোনায় আক্রান্ত নরউইচ ফুটবলার

স্পোর্টস ডেস্ক:

বিরতির পর ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে লিগের ফুটবলার বা ক্লাব কর্মকর্তারা করোনা আক্রান্ত হচ্ছেন।

নতুন করে করোনা আক্রান্ত হিসেবে পাওয়া গেছে নরউইচ সিটির এক ফুটবলারকে। যিনি গত শুক্রবার টটেনহামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন।

ক্লাব কর্তৃপক্ষ অবশ্য খেলোয়াড়ের পরিচয় জানায়নি। তবে সাত দিনের জন্য যে তাকে আইসোলেশন থাকতে হবে তা নিশ্চিত। তাই সাউদাম্পটনের বিপক্ষে আগামী শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচেও তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।

বিভিন্ন রাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সবশেষ অষ্টম রাউন্ডে ১২০০ স্যাম্পল টেস্ট করা হয়। যেখানে নতুন দুই আক্রান্ত শনাক্ত হয়। নরউইচের ফুটবলার ছাড়া বাকি ব্যাক্তি আক্রান্ত হলেন এক ক্লাব কর্মকর্তা। তবে তার পরিচয় জানা যায়নি।

টটেনহামের বিপক্ষে ম্যাচে নরউইচের ঐ ফুটবলার কারো কাছাকাছি গিয়েছিলেন কিনা সেটাও পরীক্ষা করা হয়। তবে পর্যালোচনায় সেরকম কোন ঘটনা পাওয়া যায়নি। তাই আর কারো আইসোলেশন থাকার আপাতত প্রয়োজন নেই বলে জানিয়েছে নরউইচ এবং টটেনহাম ক্লাবের কর্মকর্তারা।

প্রায় তিন মাসের বিরতির পর ১৭ জুন থেকে আবারো শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিন খেলবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। লিগ টেবিলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর অবনমন শংকায় থাকা নরউইচ ২১ পয়েন্ট নিয়ে আছে সবার শেষে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা