জিদানের ২০০তম ম্যাচে আবারো জয়ে রিয়াল মাদ্রিদ
খেলা
কমলো বার্সার সাথে ব্যবধান

বিরতি শেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠ ট্রেনিং গ্রাউন্ড আলফ্রেডো ডি স্টেফানো, তবে দর্শকবিহীন। পরিচিত এই ভেন্যুতেই লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে দূর্দান্ত শুরু রিয়াল মাদ্রিদের।

ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় রিয়াল। ডি বক্সের ঠিক ভেতরে প্রায় ১৮ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন টনি ক্রুস।

রিয়ালের ব্যবধান দ্বিগুণ হয় ৩০ মিনিটে। এবারে গোলদাতা সার্জিও রামোস। যেখানে এইবার গোলরক্ষক মিত্রোভিচকে একা পেয়েও সতীর্থকে দিয়ে গোল করান এডেন হেজার্ড।

মিনিট সাতেক পর এবার মার্সেলোর সাফল্য। ডান প্রান্ত থেকে আক্রমণে হেজার্ডের শট ফেরান মিত্রোভিচ। এইবারের রক্ষণও পারেনি বল ক্লিয়ার করতে। বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন মার্সেলো।

বিরতির আগেই তিন গোলের লিডে জয়টা ছিল নিশ্চিতই। তাই হয়তো দ্বিতীয়ার্ধে একটু অগোছালো রিয়াল।

ভাগ্যগুণেই অবশ্য ম্যাচে একমাত্র গোলটি পায় এইবার। কর্ণার থেকে পাওয়া বলে সার্গেই একরিক শট নেন। বিগাসের পিঠে লেগে তা দিক পরিবর্তন করে রিয়াল গোলরক্ষক কোয়ের্তোকে বোকা বানায়।

গ্যারেথ বেলকেও এদিন খেলিয়েছেন কোচ জিদান। তবে ম্যাচের শেষ ৩০ মিনিট। অবশ্য বলার মতো কোন নৈপুণ্যই দেখাতে পারেননি বেল।

কোচ জিনেদিন জিদানের ২০০তম ম্যাচে রিয়ালের জয়। কারণ করোনা ভাইরাসের কারণে লিগের খেলা বন্ধ হওয়ার আগে রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর ম্যাচ জিতে বার্সেলোনার সাথে শিরোপা রেসটাও জমিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। অবশ্য ৫৯ পয়েন্ট হলেও টেবিলে এখনো দুইয়ে রিয়াল।

লা ব্লাঙ্কোদের পরের ম্যাচ বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রাতের অন্য ম্যাচে অ্যাথলেটিক ক্লাব ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। একই ফলাফল রিয়াল সোসিয়েদাদ এবং ওসাসুনার ম্যাচেও।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা