খেলা

সমকামী বিদ্বেষের অভিযোগ নেইমারের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। নেইমারের প্যারিস সেন্ট–জার্মেইর (পিএসজি) হাতেই অবশ্য উঠেছে শিরোপা।

ব্রাজিলের এই অন্যতম তারকা এখন রয়েছেন নিজের দেশেই। আর সেখানেই মহা ফ্যাসাদে পড়েছেন এই সময়ের তারকা খ্যাত সেরা ফুটবলার।

ব্রাজিলের এক সমকামী অধিকার আন্দোলন কর্মী নেইমারের বিরুদ্ধে ফৌজদারি নালিশ করেছেন আদালতে। অভিযোগ দুটি, নেইমার তার মায়ের ছেলে বন্ধুকে সমকামী বিদ্বেষী গালি দিয়েছেন এবং শারীরিকভাবে নিগৃহের হুমকি দিয়েছেন। নেইমার ও তার বন্ধুদের ভিডিও গেমস খেলার সময় করা আলোচনার অডিও ফাঁস হওয়ার পর এই অভিযোগ আনা হয়।

অভিযোগটি করেছেন আগরিপিনো মাগালহ্যাস নামের একজন। ইনস্টাগ্রামে সেই লোক লিখেছেন নেইমার ও তার বন্ধুদের বিপক্ষে 'সমকামী বিদ্বেষ, ঘৃণাসূচক বক্তব্য ও হত্যার হুমকি' দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

ফাঁস হওয়া এক অডিও বার্তায় শোনা যায় নেইমার ও বন্ধুরা নেইমারের মা নাদিন গনসালভেস ও তার ২২ বছর বয়সী বন্ধু তিয়াগো রামোসের কথিত ঝগড়াঝাঁটি ও মারামারি নিয়ে কথা বলছেন। শোনা যাচ্ছে গতকাল মঙ্গলবার নেইমারের মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রামোসকে।

পুলিশ জানিয়েছে হাত কেটে গেছে রামোসের। কীভাবে কেটেছে তা নিয়েই বিভ্রান্তি। নেইমারের মা বলছেন সিঁড়ি থেকে কাচের কিছুর ওপরে পড়ে হাত কেটেছে রামোসের। কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনায় নেইমার বলেছেন মায়ের কথা বিশ্বাস হচ্ছে না তার। নেইমারের বিশ্বাস নিশ্চিত মারামারি করে হাত কেটেছেন রামোস। আর এ কারণেই তার চেয়ে বয়সে ৬ বছরের ছোট রামোসকে এক হাত দেখে নিতে চান নেইমার।

গুঞ্জন আছে রামোস সমকামীও। নিজেদের আলোচনায় তা উল্লেখ করে গালি দিয়েছেন নেইমার। এএফপি জানিয়েছে সে সময়ে নেইমারের এক বন্ধু পরামর্শ দেন রামোসের পশ্চাতদেশে বংশদণ্ড ঢুকিয়ে দেওয়ার।

সাও পাওলোর আদালত এএফপির কাছে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে পিএসজি তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কিনা তা তদন্তের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেই আদালত। আর নেইমারের গণসংযোগ সংস্থা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা