খেলা

এশিয়া কাপ আয়োজনের সবুজসংকেত পেয়েছে শ্রীলঙ্কা!

সান স্পোর্টস ডেস্ক:

২০২০ এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে এশিয়া কাপ কোথায় হবে এ প্রশ্ন ঝুলছে বহুদিন ধরে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ নিয়ে আলোচনা হবে।

এর মধ্যে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম মঙ্গলবার (৯ জুন) জানিয়েছে, এশিয়া কাপ আয়োজনে সবুজসংকেত পেয়েছে এসএলসি।

‘সেলন টুডে’র প্রতিবেদনের শুরুতে জানিয়েছে, এশিয়া কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে এসিসির সবুজসংকেত পেয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ড সভাপতি শাম্মি সিলভা কাল এ খবর নিশ্চিত করেন।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে এশিয়া কাপের আয়োজন নিয়ে অনেক কথা হয়েছে। পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় উঠেছিল বাংলাদেশের নাম। এরপর দুবাইয়ে এশিয়া কাপ আয়োজনের কথাও শোনা গেছে। বিসিবির প্রধান নির্বাহী কাল জানান, করোনাভাইরাস মহামারি হয়ে ওঠার আগে পাকিস্তান ঠিক করেছিল টুর্নামেন্টটা দুবাইয়ে হবে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। আয়োজক হওয়া নিয়ে বোর্ড সভাপতি শাম্মি সিলভার উদ্ধৃতি প্রকাশ করেছে 'সেলন টুডে', ‘পিসিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এ সংস্করণের আয়োজন আমাদের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। গতকাল এসিসির সঙ্গে অনলাইনে আমাদের বৈঠক হয়। সেখানে এ টুর্নামেন্ট আয়োজনে তারা একরকম আমাদের সবুজসংকেতই দিয়েছে।’

এসএলসির সভাপতি আরও বলেছেন, এখন তারা এ বিষয়ে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন। মহামারির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে এ টুর্নামেন্ট আয়োজন করা যায়, সে পরিকল্পনা করবে এসএলসি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা