খেলা

এশিয়া কাপ আয়োজনে এসিসির আশাবাদ

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আবারও আশা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজন হওয়ার কথা এশিয়া কাপের ১৫তম আসরের। তবে করোনাভাইরাসের কারণে এবারের আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

সেখানে চলতি বছরের এশিয়া কাপ আয়োজনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে ভেন্যুর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

সভা শেষে এক বিবৃতিতে এসিসি থেকে বলা হয়, আমরা ২০২০ এশিয়া কাপ আয়োজনের ওপর জোর দিচ্ছি। করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় নিয়ে আমরা চলতি বছর এশিয়া কাপের জন্য সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা করেছি। আশা করা হচ্ছে যথাযথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

সাধারণত বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপের ফরম্যাট পরিবর্তন হয়। এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০১৮ সালের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হয়েছিল।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা