খেলা

করোনা: দিবালা এখনও সুস্থ নন!

স্পোর্টস ডেস্ক:

প্রায় দেড় মাস করোনাভাইরাসে ভুগে অবশেষে এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনামুক্তির সংবাদ দিয়েছিলেন। তবে এক মাস আগে ঘোষণা দিলেও, এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি পাউলো দিবালা!

প্রাণঘাতী ভাইরাস শরীর থেকে গেলেও ছাপ বেশ ভালোমতোই ফেলে গেছে। ৬ মে করোনা পরীক্ষার ফল ‘নেগিটিভ’ আসে দিবালার। এরপর যোগ দিয়েছেন জুভেন্টাসের অনুশীলনে। কিন্তু এখনও শতভাগ ফিট হতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য ফুটবলে ফেরার আনন্দ সঙ্গী করে ‍সিরি ‘আ’ মাঠে গড়ানোর আগেই নিজের সেরা জায়গায় ফেরার আশা তার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের লাইভ সেশনে দিবালা বলেছেন, ‘আমার করোনাভাইরাস হয়েছিল, তবে এখন আমি অনেক ভালো আছি। যদিও এখনও আমি শতভাগ সেরে উঠতে পারিনি, তবে বেশ ভালো আছি।’

মাঠের লড়াইয়ের ফেরার অপেক্ষায় আর থাকতে পারছেন না এই আর্জেন্টাইন, ‘আমরা আবার অনুশীলন শুরু করেছি এবং ফুটবল আবার ফিরছে। সুতরাং আমরা শিগগিরই আবারও সেখানে ফিরছি, যে কাজটি করতে আমরা সবাই ভীষণ ভালোবাসি।’

গত মার্চে দিবালা নিশ্চিত করেছিলেন, তিনি ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর প্রায় এক মাস আইসোলেশনে থেকে কয়েক দফায় হয়েছে তার করোনা পরীক্ষা। কিন্তু তাতে ভালো খবর আসছিল না। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শ্বাসকষ্ট থাকায় তাকে নিয়ে আশঙ্কা ছিল আরও বেশি।

শেষ পর্যন্ত করোনাযুদ্ধে জয়ী হয়েছেন দিবালা। যদিও এখনও পুরোপুরি ‍সুস্থ হয়ে উঠতে পারেননি। শতভাগ ফিট হওয়ার লড়াইয়ে কাজ করে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা