খেলা

বোলার-আম্পায়ারকে খুনের হুমকি শচীন ভক্তের!

স্পোর্টস ডেস্ক:

ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ছিলেন শচীন টেন্ডুলকার। ভক্তরা তার জন্য একদম পাগল ছিল । শচীন আউট হয়ে গেলে তাদের মাঝে উন্মাদনা প্রবল হয়ে উঠত।

১০০ সেঞ্চুরির মাইলফলকের সামনে দাঁড়ানো শচীন টেন্ডুলকারকে নব্বইয়ের ঘরে আউট করে তাই বিপদে পড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের পেসার টিম ব্রেসনান ও আম্পায়ার রড টাকার। তাদেরকে রীতিমতো খুনের হুমকি দেওয়া হয়েছিল! এতদিন পর সেই ঘটনা আবারও প্রকাশ্যে এলো।

নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম সেঞ্চুরি করেছিলেন শচীন। তারপর থেকেই শততম সেঞ্চুরির অপেক্ষায় দিন গুনেছিল ভক্তরা। কিন্তু বহু প্রতীক্ষিত সেই সেঞ্চুরি ধরা দিচ্ছিল না। কম রানে আউট হয়ে যাচ্ছিলেন শচীন। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৮৫ ছিল ওই সময়ের মধ্যে সর্বাধিক। ২০১১ সালের ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শচীন যখন ব্যাট করতে নামলেন তখন আবারাও আশায় বুক বেঁধেছিলেন ক্রিকেট প্রেমীরা।

শচীনও সাবলীল ব্যাটিং করছিলেন। কিন্তু তিনি যখন ৯১ রানে ব্যাট করছেন, তখন ঘটল অঘটন। টিম ব্রেসনানের ডেলিভারি গিয়ে লাগল তার পায়ে। লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার রড টাকার। যা ভেঙে দিল কোটি কোটি শচীনভক্তের হৃদয়।

৩৫ বছর বয়সী ব্রেসনান সেই ঘটনা নিয়ে বলেছেন, 'বিসিসিআই চায়নি বলে সেই সিরিজে কোনো রেফারেল ছিল না। ওভালে সেটা ছিল সিরিজের শেষ টেস্ট। ওই বলটা সম্ভবত লেগ স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে যেত। কিন্তু আম্পায়ার ভুলে আঙুল তুলে দেন। শচীন নিশ্চিতভাবে সেঞ্চুরি করত। আমরা সিরিজ জিতে যাই, বিশ্বের এক নম্বরও হয়ে উঠি।'

ব্রেসনান আরও বলেন, 'তারপর আমরা দুজনেই মৃত্যুর হুমকি পাই। আমাকে টুইটারে হুমকি দেওয়া হয়েছিল। রড টাকারকে অস্ট্রেলিয়াতে বাড়ির ঠিকানায় লিখিত ভাবে পাঠানো হয়েছিল মৃত্যুর হুমকি। লেখা হয়েছিল, কোন সাহসে তুমি আউট দিয়েছিলে? ওই বলটা তো লেগ স্টাম্পে লাগত না। কয়েক মাস পর যখন দেখা হয়েছিল তখন টাকার বলেছিল যে, তাকে বাসায় নিরাপত্তারক্ষী রাখতে হয়েছিল। এমনকি পুলিশি পাহারার ব্যবস্থাও করতে হয়েছিল।'

মজার ব্যাপার হলো, ওই ইনিংসে এই একটি উইকেটই পেয়েছিলেন ব্রেসনান। সেটি ছিল মহামূল্যবান। এর ঠিক ১ বছর ৪ দিন পর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ সেঞ্চুরির রেকর্ড গড়েন শচীন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা