খেলা

করোনার দুঃসময়ে বেতন কর্তন-ছাঁটাই করবে না বিসিসিআই

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাকালীন এ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে অনেক ক্রিকেট বোর্ডকেই। তাদের কেউ কেউ বেতন কর্তনের মতো চূড়ান্ত পন্থাও অবলম্বন করেছেন।

তবে অর্থের দিক দিয়ে সমৃদ্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু সে পথে হাঁটছে না। তাই এই মুহূর্তে কোনও ধরনের বেতন কর্তন বা ছাঁটাইয়ের পরিকল্পনা নেই বিসিসিআইয়ের।

বাকি বোর্ডগুলোর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ইসিবি বেতন কর্তনের মতো চূড়ান্ত পন্থা অবলম্বন করেছে। বিসিসিআই যেহেতু সেই পরিকল্পনা নেয়নি, তাতে বুঝাই যাচ্ছে আর্থিকভাবে তাদের কোনও ধরনের দুর্দশার মধ্যে পড়তে হয়নি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছেন, ‘গত অক্টোবরেই বোর্ডে নির্বাচিত ব্যক্তিরা দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু জায়গায় ব্যয় নিয়ন্ত্রণ করেছে। আর পুরো প্রক্রিয়াই শুরু হয়েছিল করোনা পরিস্থিতির আগে। তবে সেখানে কোনও ধরনের বেতন কর্তন বা ছাঁটাই করা হয়নি।’

তারা কীভাবে ব্যয় নিয়ন্ত্রণ করেছেন সে বিষয়টিও তুলে ধরেছেন ধুমাল, ‘আমরা যেসব ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ করেছি সেগুলো হলো-ভ্রমণ, আতিথেয়তা এসবে।’

অবশ্য পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও এই বছরে আইপিএল না হলে এমন পরিস্থিতি নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ধুমাল। তিনি জানিয়েছেন, তখন বাধ্য হয়েই কিছু বিষয়ে পরিবর্তন আনতে হবে। জানা গেছে, আইপিএল যদি নাই হয় তাহলে বিসিসিআইয়ের ক্ষতি হবে প্রায় ৪ হাজার কোটি রুপি!

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা