খেলা

আবারও মাঠে গড়াচ্ছে ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক:

পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন ৮ জুলাইয়ের। চলমান করোনা মহামারির কারণে দীর্ঘদিন মাঠে পা পড়েনি কোন ক্রিকেটারের। তাই ক্রিকেট ভক্তরা যেন অন্তত একটি ওভার দেখার জন্য হলেও মুখিয়ে আছেন। ৮ জুলাইয়ের ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ যেন পূরণ করবে দর্শকদের সেই ক্রিকেট ক্ষুধা।

তিন টেস্টের সিরিজ খেলতে মঙ্গলবার (৯ জুন) ইংল্যান্ডে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল। অধিনায়ক জেসন হোল্ডার, পেসার কেমার রোচ এবং অলরাউন্ডার রাকিম কর্নওয়ালকে মুখাবরণ পরে এ দিন ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে পৌঁছতে দেখা যায়। যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘‘ইংল্যান্ডে স্বাগত। আপনাদের এখানে দেখে আমরা খুব খুশি। টেস্ট সিরিজ শুরু হওয়ার তর সইছে না।’’

চার্টার্ড বিমানে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের ২৫ ক্রিকেটার-সহ সফরকারী ৩৯ সদস্যের প্রত্যেককে এক দফা পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে করোনাভাইরাস নেই। গোটা দলকে আরও এক বার পরীক্ষা করা হবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে।

তিন টেস্টের সিরিজ হবে সাউদাম্পটনের এজিয়েস বোল এবং ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে জৈব সুরক্ষিত পরিবেশে। এই টেস্ট সিরিজটি প্রথমে হওয়ার কথা ছিল জুনে। ওভাল, লর্ডস এবং এজবাস্টনে। কিন্তু করোনাভাইরাসের জন্য তা পিছিয়ে যায়।

বিমানবন্দর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে হোটেলে প্রথমে নিভৃতবাসে রাখা হবে তাদের। এর পরে প্রশিক্ষণ শিবিরে থাকবেন হোল্ডাররা। এখান থেকে তাদের সাউদাম্পটনে নিয়ে যাওয়া হবে। যেখানে ৮ জুলাই থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট যথাক্রমে ১৬ ও ২৪ জুলাই থেকে হবে ম্যাঞ্চেস্টারে। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সফরকারী এই দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো এবং কিমো পল আসেননি।

এই সিরিজটি হবে দর্শকবিহীন ‘বায়ো-সিকিউরড’ স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ টিমই প্রথম কোন দল যারা করোনা মহামারির লকডাউন পরবর্তী সময়ে ইউরোপে পা রাখল। একটি মহামারি পার করেছেন এই ক্রিকেটাররা এবং তাদের দর্শকরা। তাই এই সিরিজটিকে একটি ঐতিহাসিক সিরিজ হিসেবে দেখছেন ক্রিকেট বোদ্ধারা।

এ দিকে পাকিস্তানে করোনা সংক্রমণ ক্রমে বাড়তে থাকায় মঙ্গলবার পাক বোর্ড ইসিবি-কে জানিয়েছে, আগস্টে টেস্ট সিরিজ শুরুর ৪০ দিন আগে দলকে ইংল্যান্ড পাঠাতে চায় তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা