খেলা

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউনিস খান

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে এবার নিয়োগ পেয়েছেন ইউনিস খান। ইংল্যান্ড সফরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম ও একমাত্র ১০ হাজারের অধিক রানের এই মালিক।

এছাড়াও সাবেক স্পিনার মোশতাক আহমেদকে দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইউনিস ও মোশতাকের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ। পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় ইউনিস খানকে। ১৭ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলে ৫২ গড়ে ১০,০৯৯ রানের মালিক হয়েছেন তিনি। ১১ দেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করার একমাত্র রেকর্ডও তার দখলে। ইংলিশ কন্ডিশনে ৯ টেস্ট খেলে প্রায় ৫১ গড়ে তার রান ৮১০।

আর পাকিস্তানের জার্সিতে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলা মোশতাকের রয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার দীর্ঘ অভিজ্ঞতা। শুধু তাই না, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

তিন টেস্ট ও তিন টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা পাকিস্তানের। ৫ আগস্ট মাঠে গড়ানোর কথা প্রথম টেস্ট ম্যাচ। তবে কোনোকিছুই চূড়ান্ত নয়। কারণ করোনাভাইরাস মহামারি পরিস্থিতি যেকোনো সময় সিদ্ধান্ত পাল্টে দিতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা