খেলা

নিলামে ব্র্যাডম্যানকে হারিয়ে ওয়ার্ন এগিয়ে

অস্টেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নিজের টেস্ট ক্যাপ নিলামে তুলেন শেন ওয়ার্ন।

গত সোমবার নিলামে তোলা তার ব্যাগি গ্রিন টুপি দরদামে এরই মধ্যে নতুন রেকর্ড গড়ে ফেলেছে। নিলাম শেষ হতে এখনও বাকি ২৪ ঘণ্টার মতো। নিলামে এখনই যে দাম উঠেছে, তাতেই স্যার ডন ব্র্যাডম্যানের টুপিকে পেছনে ফেলে দিয়েছে ওয়ার্নের ক্যাপটি। মাত্র দুই ঘণ্টার মধ্যে ২ লাখ ৭৫ হাজার ডলার দাম উঠেছিল। সেটাই ছাড়িয়ে গেছে ৫ লাখ ডলারে।

বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত টুপির দাম উঠেছে ৫ লাখ ২০ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৩ লাখ ৪৮ হাজার ৫৯২ টাকা। সিডনির এম.সি নামের একটি প্রতিষ্ঠান এই দাম হেঁকেছে। এই দামেও যদি টুপি বিক্রি হয়, তাতেও ২০০৩ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হওয়া ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন পেছনে পড়ে যাবে।

২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ওয়ার্ন অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন মাথায় দেন ১৪৫ টেস্টে, যা থেকে তার উইকেট শিকার ৭০৮টি । স্পিনের রাজা তার এই মূল্যবান ব্যাগি গ্রিনের সঙ্গে সই করা একটি সনদপত্রও দেবেন।

বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান ওয়ার্ন। তাদের আর্থিক সহায়তায় গড়েন একটি ফান্ড। আর তাই অনলাইনে নিলামে তোলেন ব্যাগি গ্রিন টুপি।

ওয়ার্নের মতোই দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫১ টেস্ট খেলা জেফ টমসন। তার সময়ে বিশ্বের ভয়ঙ্কর পেসারদের একজন ছিলেন তিনি। দাবানলে নিজের ব্যাগি গ্রিন টুপির পাশাপাশি তার সাদা ক্রিকেট জার্সিও নিলামে তুলেছেন ‘থম্মো’।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে ৬৯ বছর বয়সী টমসন বলেছেন, ‘আমার খুব বেশি স্মারক নেই। তাই এই দুটি জিনিস আমি নিলামে তুলছি, যেগুলো দুষ্প্রাপ্য এবং বিশেষ । আমি জানি না এগুলোর দাম কেমন উঠবে। কিন্তু আমি আশা করছি এটি থেকে তহবিলে ভালো অঙ্কের অর্থ জমা হবে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় তা যথেষ্ট হবে।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা