খেলা

টেস্টের দিন না কমিয়ে উইকেটের মান বাড়ানো উচিত: শচীন

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন, টেস্ট হল ক্রিকেটের আসল ফরম্যাট। এটাকে আর ছোট করা উচিত হবে না। এর জন্য তো ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি টি-টেন ক্রিকেটও রয়েছে।

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীন আরও বলেন, আমার মতে, টেস্ট ম্যাচ ছোট না করে উইকেটের গুণগত মান বাড়ানোর দিকে আইসিসির নজর দেয়া উচিত।

উইকেটে স্পিন, সুইং এবং বাউন্স সব কিছুই যেন থাকে তার ব্যবস্থা করা প্রয়োজন। এটা করতে পারলেই টেস্ট ম্যাচে আবার প্রাণ ফিরে পাবে। টেস্ট ম্যাচে ফলাফল পাওয়া যাবে।

টেস্ট ম্যাচ চারদিনে করা প্রসঙ্গে ভারতের সাবেক এ অধিনায়ক সম্প্রতি বলেছেন, টেস্টের পঞ্চম দিনে পুরনো বলে উইকেট থেকে সুবিধা নিতে পছন্দ করেন স্পিনাররা। এটা তো টেস্ট ক্রিকেটের একটা অংশ। স্পিনারদের কাছ থেকে এই সুবিধাটা কেড়ে নেয়ার কোনো মানে হয় না।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩ সাল থেকে চাচ্ছে টেস্ট ম্যাচ পাঁচদিনের পরিবর্তে চারদিনে আয়োজন করতে।

আইসিসির এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ও রিকি পন্টিং। তারাও শচীনের সঙ্গে একই সুরে কথা বলেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা