খেলা

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক:

ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

বুধবার সেমি-ফাইনালে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৩-১ গোলে জয় তুলে নেয় স্পেনের সফলতম এ দলটি।

খেলার পঞ্চদশ মিনিটে টনি ক্রুসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। কর্নার পেয়েছিল রিয়াল, রক্ষণ সাজানোয় ব্যস্ত ছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাওমে দুমেনেক। সেই সুযোগে দ্রুত শট নেন জার্মান মিডফিল্ডার। বল বাঁক খেয়ে ঠিকানা খুঁজে নেয়।

গোছালো আক্রমণে ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। মদ্রিচের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

দুই মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন ইসকো, কিন্তু তার হেড পোস্টে বাধা পায়। ফিরতি বল গোলমুখে পেয়ে গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি লুকা ইয়োভিচ।

৬৫তম মিনিটে আরেকটি দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন মদ্রিচ। ইয়োভিচের পাস ডি-বক্সে পেয়ে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেনেএ ক্রোয়াট মিডফিল্ডার।
বাকি সময়ে ভ্যালেন্সিয়া বেশ চাপ তৈরি করে। ৭৫ ও ৭৯তম মিনিটে দুটি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু গোলরক্ষক থিবো কের্তোয়াকে ফাঁকি দিতে পারেনি।

খেলার অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন পারোহো। ডি-বক্সে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাঁজান রেফারি।

চার দলের প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা