খেলা

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার সাদিও মানে

স্পোর্টস ডেস্ক:

২০১৯ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন সেনেগাল ও লিভারপুলের উইঙ্গার সাদিও মানে। আফ্রিকার সেরার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় মিশরে হুর্গাদায়।

গত বছর ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি সেনেগালকে আফ্রিকার কাপ অব নেশন্সের ফাইনালে তুলতে অবদান রাখেন তিনি।

লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকা সেরার মুকুট পরলেন সাদিও মানে। ২০১৭ ও ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন মিশরের সালাহ। ২০১৯ সালে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন মানে ও সালাহ।

সেরার তালিকার তিনে ছিলেন আলজেরিয়া ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা রিয়াদ মাহরেজ। ২০১৬ সালে এই পুরস্কার উঠেছিলো মাহরেজের হাতে।

২০০১ ও ২০০২ সালে সেনেগাল থেকে প্রথম এই পুরস্কার জেতেন এল হাজি দিয়ুফ। দেশটির মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন মানে।

গত মৌসুমে ৬১ ম্যাচ থেকে ৩৪টি গোলের পাশাপাশি ১২টি গোলে সহযোগিতা করেন মানে। অন্যদিকে ৫৫ ম্যাচে ২৬টি গোল করেন সালাহ। ১০টি গোলে সহযোগিতা করেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা