খেলা

কোয়ারেন্টিনের জন্য মিরপুর স্টেডিয়াম দিতে প্রস্তুত বিসিবি

ক্রীড়া প্রতিবেদক:

এখন বিশ্ব আতঙ্কের নাম করোনাভাইরাস। মরণ ব্যাধি এই আতঙ্কে বিপর্যস্ত জনজীবন। থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। বাংলাদেশেও সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। দেশের এমন করুণ অবস্থায় মিরপুরের হোম ক্রিকেট গ্রাউন্ডকে করোনা ভাইরাসের কোয়ারেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিবি।

এ বিষয়ে ২৮ মার্চ শনিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস গনমাধ্যমকে তাদের আগ্রহের কথা জানান। তিনি মনে বলেন, মানবিক দিক চিন্তা করেই মিরপুরের হোম অব ক্রিকেটকে কোয়ারেন্টিনের জন্য দিতে কোনো আপত্তি নেই বিসিবির।

এসময় জালাল ইউনুস বলেন, দেখেন এটা আমাদের দায়িত্ব। শুধু আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিৎ বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ংকর রূপ ধারণ করেছে এবং এদেশেও যে হারে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দেব। আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দূর্যোগ। যা মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এর আগে করেনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন তামিম-মুশফিকরা।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও তার বাইরের ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন তাদের বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দান করে দিয়েছেন।

এছাড়াও অনেক ক্রিকেটার নিজ নিজ উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা