খেলা

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দোষ স্বীকার করল ব্রেন্টন

আন্তর্জাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট আদালতে তার দোষ স্বীকার করে নিয়েছেন।

তার বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, আরও ৪০ জনকে হত্যাচেষ্টা এবং একটি সন্ত্রাসবাদে অভিযোগ ছিল। সব অভিযোগই তিনি স্বীকার করে নিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ক্রাইস্টচার্চের আদালতে ব্রেন্টন তার দোষ স্বীকার করেন।

২০১৯ সালের ১৫ মার্চের ওই হামলায় ৫১ জন মুসল্লি নিহত হন। তার এর আগে বরাবরই এ হামলার ঘটনায় তার দোষ অস্বীকার করে আসছিলেন এই হামলাকারী।

আদালতে সাধারণ কোনো জনতাকে ঢুকতে দেয়া হয়নি এবং হামলাকারী ব্রেন্টন ও তার আইনজীবীরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এ শুনানিতে অংশ নেন।

তবে আদালতে দুই মসজিদে হামলায় ভুক্তভোগীদের পক্ষে প্রতিনিধি হিসেবে একজন উপস্থিত ছিলেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

বিচারক ম্যান্ডার আদালতে বলেন, এটা দুঃখজনক যে কোভিড-১৯-এর বাধার কারণে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত হতে পারেননি।

বিবিসি জানিয়েছে, ব্রেন্টনের বিরুদ্ধে আনীত ৯২টি অভিযোগের শাস্তি খুব শিগগিরই শোনানো হবে। এর আগে আগামী ১ মে পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাকে।

আল নূর মসজিদে (মসজিদ আন-নূর) হামলায় স্ত্রী হুসনাকে হারান ফরিদ আহমেদ। আসামির দোষ স্বীকারের এক প্রতিক্রিয়ায় টেলিভিশন নিউজিল্যান্ডকে বলেন, এ ঘটনায় অনেকে হয়তো স্বস্তি পাবেন। তবে অনেকের মনে বেদনাই থেকে যাবে ওই দিনের হামলায় তাদের প্রিয়জনদের হারানোর স্মৃতিকে নিয়ে।

হামলাকারী প্রসঙ্গে তিনি বলেন, আমি এতদিন তার জন্য প্রার্থনা করে এসেছি এবং সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমি এই ভেবে সন্তুষ্ট যে, সে অবশেষে দোষ স্বীকার করেছে এবং এটা একটা ভালো সূচনা।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ ফেসবুকে লাইভ দিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালান ব্রেন্টন ট্যারান্ট। জুমার নামাজ চলাকালে মুসল্লিদের ওপর অতর্কিত এই হামলা চালান তিনি। ভিডিও গেমসের ন্যায় একের পর এক মুসল্লিকে গুলি করে সামনের দিকে অগ্রসর হতে থাকেন ব্রেন্টন। এ হামলায় ৫১ জন প্রাণ হারান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা