খেলা

আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত রাজীব গান্ধী স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক:

মঙ্গলবার কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস স্টেডিয়ামকে প্রয়োজনে মেডিকেল সেন্টার হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন সৌরভ গাঙ্গুলি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনের ইডেনে ডর্মিটরি এবং ইনডোর ব্যবহারের কথাও বলেন তিনি।

তার ঘোষণার পরদিনই প্রস্তাব এলো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। জরুরি অবস্থার সৃষ্টি হলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার কথা বলেছে এইচসিএ।

এ প্রস্তাব জানিয়ে তেলেঙ্গানা প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে চিঠি দিয়েছেন এইচসিএর সেক্রেটারি বিজয়ানন্দ। সেই চিঠিতে বিজয়ানন্দ জানিয়েছেন, স্টেডিয়ামটিতে ৪০টি বড় বড় কক্ষ রয়েছে। যেগুলোকে চাইলে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়।

এইচসিএ প্রেসিডেন্ট মোহাম্মদ আজহারউদ্দিনের পক্ষ থেকে দেয়া চিঠিতে বিজয়ানন্দ লিখেছেন, এইচসিএ প্রেসিডেন্ট মোহাম্মদ আজহারউদ্দিন এবং অ্যাপেক্স কাউন্সিলের সকল সদস্যদের পক্ষ থেকে আমি জানাতে চাই যে, আপনাদের (তেলেঙ্গানা সরকার) সঙ্গে তাল মেলানোর লক্ষ্যে, প্রয়োজনে রাজীব গান্ধী স্টেডিয়ামের সকল সুবিধাদি আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

তিনি আরও লিখেন, এই সংকটময় মুহূর্তে আমরা মনে করছি, আমাদের নৈতিক দায়িত্ব এখন এগিয়ে আসা। স্টেডিয়ামে যে ৪০টি বড় বড় কক্ষ রয়েছে সেগুলোকে ভাইরাস আক্রান্ত মানুষদের সেবার কাজে ব্যবহার করা যায়। এছাড়াও অনেক বড় পার্কিং এরিয়াও ব্যবহার করা যায় চাইলে। করোনার বিরুদ্ধে এ লড়াইয়ে অবদান রাখতে পারলে আমরা অনেক খুশি হবো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা