খেলা

এবার সব ধরনের ক্রিকেট স্থগিত করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাসের আক্রমণে বেসামাল গোটা পৃথিবী। এর প্রভাব গিয়ে পড়েছে ক্রিকেটেও।

সে ধারাবাহিকতায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী জুলাই পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আইসিসি থেকে বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর সবগুলো স্থগিত করা হয়েছে।

আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বার্তা সংস্থা রয়টার্সকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সময়ে বিশ্বব্যাপী স্বাস্থ্যগত উদ্বেগ ও বিশ্বজুড়ে সরকারগুলো চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় আইসিসি জুনের শেষ পর্যন্ত সংস্থাটির সমস্ত অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তে আইসিসির মোট আটটি ইভেন্ট স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও অন্যান্য ইভেন্টগুলো কীভাবে আয়োজন করা হবে তা পরে জানিয়ে দেয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এ দুটি ইভেন্টেরই আয়োজক দেশ হলো ভারত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা