মেহেদী হাসান হৃদয় ।
খেলা
নিভে গেল জাতীয় দলের স্বপ্ন

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়াচ্ছিলেন উদীয়মান পেসার মেহেদী হাসান হৃদয়। চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে মাঠ মাতানো এই তরুণ ক্রিকেটারের লক্ষ্য ছিল অনেক দূর যাওয়ার। কিন্তু আকস্মিক মরণব্যাধি ব্লাড ক্যানসার তার সমস্ত স্বপ্ন ও জীবনযাত্রার গতি থামিয়ে দিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার ।

আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদয়। তরুণ এই বোলারের অকাল মৃত্যুর এই দুঃসংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হৃদয়ের মামা মাপেল হোসেন।

কয়েক মাস আগে যখন হৃদয়ের শরীরে ক্যানসার বাসা বাঁধে, তখন থেকেই শুরু হয় চরম লড়াই। এই তরুণের অসুস্থতার খবরটি দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশিত হলে তা জনদৃষ্টিতে আসে। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঘা এই পেসারের চিকিৎসার দায়িত্বে এগিয়ে আসে। তাদের সহযোগিতায় সুচিকিৎসা শুরু হলে প্রথম তিনটি কেমোথেরাপির পর অবস্থার কিছুটা উন্নতিও ঘটেছিল এবং তিনি আশাবাদী হয়ে উঠেছিলেন। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, চতুর্থ দফার কেমো নেওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

পরিবার সূত্রে জানা গেছে, শারিরীক পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করে দুর্গাপূজার ছুটির সময় তরুণ এই ক্রিকেটারকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে পথিমধ্যেই সব লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হৃদয়।

হৃদয়ের আকস্মিক এই প্রয়াণে ফেনীর ক্রিকেট অঙ্গনসহ গোটা ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফেনীর বিসিবি কাউন্সিলর শরীফুল ইসলাম জানিয়েছেন, আজ বাদ এশা নিজ জেলা ফেনীতেই মরহুমের জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের এমন মর্মান্তিক প্রয়াণ দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা