খেলা
টি-টোয়েন্টি সিরিজ

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে উইকেটকিপার-ব্যাটার আমির জাঙ্গুকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা জুয়েল অ্যান্ড্রুর বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে। খবর এনডিটিভির।

শনিবার (৩ অক্টোবর) ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পান অ্যান্ড্রু। ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে নমান ধীরের ক্যাচ নেওয়ার সময় তার আঙুলে গুরুতর আঘাত লাগে। পরে এক্স-রে করাতে তাকে হাসপাতালে নেয়া হয়।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ‘শনিবারের তৃতীয় ওয়ানডেতে জুয়েল অ্যান্ড্রুর আঙুলে চোটের পর উইকেটকিপিং পজিশনের কভার হিসেবে আমির জাঙ্গুকে দলে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রুকে এখনো মেডিকেল দলের পর্যবেক্ষণ ও মূল্যায়নের মধ্যে রাখা হয়েছে।’

চোট পাওয়ার পর আর মাঠে ফিরতে পারেননি অ্যান্ড্রু। ফলে ভারতের ৩৫১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেও ওপেন করতে পারেননি তিনি। তার জায়গায় অধিনায়ক শাই হোপ ওপেনিংয়ে নামেন।

এদিকে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন আমির জাঙ্গু। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫৮, ১১৪ ও ৬৭ রান*। দুই দলের ব্যাটারদের মধ্যে ২৩৯ রান নিয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয়। তার ওপরে রয়েছেন ভারতের শুভমান গিল (৩৩৪) ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (২৭৮)।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলেছেন জাঙ্গু। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১৬৩ রান, স্ট্রাইক রেট ১২০.৭৪।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, লখনউতে। জুয়েল অ্যান্ড্রুর চোটের অবস্থা এবং তিনি সিরিজে খেলতে পারবেন কি না, সে বিষয়ে মেডিকেল দলের মূল্যায়নের পর সিদ্ধান্ত নেয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা