'ভ্যাকসিনের জন্য সব দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে'
জাতীয়

'ভ্যাকসিনের জন্য সব দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে'

নিজস্ব প্রতিবেদকঃ

করোনার ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সময়মতো সব ব্যবস্থা নেয়ায় করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একাদশ সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এজন্য টাকাও বরাদ্দ করা হয়েছে। যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকে আমরা নেব এবং মানুষকে করোনামুক্ত করব।

শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। সংশ্লিষ্ট সকল দেশের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। যে দেশের ভ্যাকসিন সব থেকে ভাল হবে আমরা চেষ্টা করব কিভাবে কম পয়সায় সেই ভ্যাকসিন আনা যায়।

সমাপনী অধিবেশনে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, নারায়ণগঞ্জের ওই মসজিদ গ্যাস লাইনের ওপর নির্মিত। কোনো অনুমোদনও ছিল না।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা