দুই ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে পাটুরিয়ায়
জাতীয়

দুই ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে পাটুরিয়ায়

নিজস্ব প্রতিবেদক:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকায় যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে। যেমন বাড়ছে যাত্রীবাহী পরিবহনের চাপ ঠিক তেমনিভাবে বাড়ছে পণ্যবোঝাই ট্রাকের চাপও।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও ঊথুলী সংযোগ মোড়ে আরো আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক রয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি ও স্থানীয় পুলিশ প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পার হলেও দুই থেকে তিন দিন ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে পণ্যবোঝাই ট্রাকগুলোকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মাওয়া ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের কিছুটা বাড়তি চাপ পড়েছে। তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার) পার করেছি। এ সব যানবাহনের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পণ্যবোঝাই ট্রাকগুলো পার করা হবে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানা তিনি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ঘাটের পণ্যবোঝাই অতিরিক্ত ট্রাকের চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে প্রায় আড়াই শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় ট্রাকের চাপ কমে গেলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ঘাটের দিকে ছেড়ে দেওয়া হবে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা