ইউএনও'র হামলাকারীদের শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

ইউএনও'র হামলাকারীদের শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ইউএনও ওয়াহিদা খানমের সু-চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারা দেশে প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের।

ওবায়দুল কাদের বলেন, ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনাটি ‘অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। এটা মেনে নেয়া যায় না। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করে যাচ্ছে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে মারাত্মক জখম করে হামলাকারীরা। তাদের হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন ডাক্তাররা।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুই যুবলীগ নেতাসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা