পুলিশের বাধা উপেক্ষা করেই সড়কে তাজিয়া মিছিল
জাতীয়

পুলিশের বাধা উপেক্ষা করেই সড়কে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক:

মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ ও প্রকোপ রোধে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও সমাবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কিন্তু রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা ভেঙে রাস্তায় বেরিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পের পূর্ব দিকের গলি থেকে কয়েকশ মানুষ তাজিয়া মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের বাধা অতিক্রম করে তাজিয়া মিছিল নিয়ে তারা গজনবী সড়ক দখল করে চক্কর দিতে থাকে।

পুলিশ বলছে, শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মিছিল ও সমাবেশ না করতে বলা হয়েছিল। সিদ্ধান্ত বাস্তবায়নে মোহাম্পদপুর জেনেভা ক্যাম্পে কন্ট্রোল রুম স্থাপনসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে গজনবী রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গজনবী রোডের পূর্ব দিক থেকে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পশ্চিম দিক পর্যন্ত তাজিয়া মিছিল করার অনুমতি দেওয়া হয়।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন বলেন, ‘আমরা মিছিল রাস্তায় না নিতে অনেক অনুরোধ করেছিলাম ক্যাম্পবাসীকে। কিন্তু তারা অনুরোধ শোনেননি। পরে শুধুমাত্র ক্যাম্পের পাশে গজনবী রোডেই মিছিল সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও তাদের সেই অনুমতি দেওয়া হয়েছে।’

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা