চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর সুপারিশ
জাতীয়

চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:

সরকার-বেসরকারি চাকরিতে যোগদানের আগে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট চালুর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই সুপারিশ করে।

বৈঠকে দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করতে বিএসটিআইর আদলে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি আলাদা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পাওয়ার পূর্বশর্ত হিসেবে ডোপ টেস্ট করার আগেও সুপারিশ করা হয়েছে। সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত চাকরির পূর্ব শর্ত হচ্ছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সব জায়গায় এটা করতে বলেছি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আগেও করতে বলছি। ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষার আগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। মানে সুস্থ শিক্ষার্থী নিলাম আর সুস্থ মানবসম্পদ জাতিকে দিলাম। এটা নিশ্চিত করতে হবে।’

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদক সংক্রান্ত মামলার আসামিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির অনলাইন বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাঙ্গন মাদকমুক্ত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকরা চেষ্টা করলে এটি সম্ভব। আর তাহলেই সেনার বাংলা গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা