ফায়ার সার্ভিসের পোশাক অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ
জাতীয়

ফায়ার সার্ভিসের পোশাক অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ

সান নিউজ ডেস্ক:

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত কালো, ছাই ও কমলা−এই তিন রঙের পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতর। প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্টার একেএম শওকত আলম মজুমদার কর্তৃক ২৩ আগস্ট স্বাক্ষরিত ১৭৭৫ স্মারক নম্বরের পত্রে এই নিবন্ধন অনুমোদন দেওয়া হয়। নিবন্ধনের পরিপ্রেক্ষিতে এখন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কৃত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করলো প্রতিষ্ঠানটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পূর্ব অনুমোদন ব্যতীত এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।'

অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কৃত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা