হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে ফুসফুসের সংক্রমণজনিত কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট’ শিরোনামে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফীর বরাত দিয়ে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার তাকে বাসায় ফেরার ছাড়পত্র দিয়েছেন। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে গেছেন।

যদিও তার শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি, তবে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারছেন। তিনি বাসা থেকেই চিকিৎসকের ফলোআপে থাকবেন।

ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করা হয়।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে করোনামুক্ত হলেও তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা